বাগেরহাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৭:০২
 
বাগেরহাটের ভৈরব নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
 
প্রতিযোগিতা শেষে ভৈরব নদী সংলগ্ন রূপা চৌধুরী পৌরপার্কে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। 
 
বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি শেখ হেলাল উদ্দিনের মেয়ে ব্যারিস্টার শেখ ফজিলাতুননেছা অনন্যা, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা এমপি হেপী বড়াল, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ, খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি