ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর দেবে যাওয়া চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মনিয়া পুকুরের উত্তর পাশে কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। ওই এলাকার খণ্ডলেরঘাটাস্থ সোনায়ের খাল সংলগ্ন মহাসড়কে অন্তত ২০ ফুট দৈর্ঘ্য, ৮ফুট প্রস্থে রাস্তা প্রায় ১ফুট গভীরতায় দেবে গিয়েছিল। যার একটি সচিত্র প্রতিবেদন ইত্তেফাক অনলাইনে শনিবার (২৫ নভম্বর) বেলা সাড়ে ১১টায় প্রকাশিত হয়।
সরেজমিন দেবে যাওয়া স্থানে গিয়েছিলেন সওজ চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলি মং থুই মারমা ও কার্য সহকারী আবুল বাসেত। তারা জানান, রবিবার সকাল থেকে সোনায়ের খালের দেবে অংশে ড্রাম সিট ও খুঁটি দিয়ে প্রাচীর নির্মাণ করে সেখানে বালিভর্তি বস্তা দেওয়া হচ্ছে। পরে মহাসড়কে দেবে যাওয়া অংশে বিটুমিন দিয়ে ঢালাই দেওয়া হবে।
সওজ চট্টগ্রাম সার্কেলের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ জানান, ইত্তেফাকে সংবাদের পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যানচলাচল সুনিশ্চিত করতে দ্রুত মেরামতের কাজও শুরু করেছি।
এদিকে, ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর সওজ কর্তৃপক্ষের দেবে যাওয়া মহাসড়ক মেরামত কাজ শুরুর জন্য স্থানীয় ধলই ইউপি চেয়ারম্যান মো. আলমগীর জামান স্থানীয়দের পক্ষ থেকে ইত্তেফাককে ধন্যবাদ জানান।
ইত্তেফাকে প্রকাশিত লিউজ লিঙ্ক-
http://www.ittefaq.com.bd/wholecountry/2017/11/25/137137.html
ইত্তেফাক/নূহু
