মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২৩:৫৫

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের অপরাধে মোঃ হাবিকুল ইসলাম (১৯) নামের এক মাদকসেবী যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী মাহমুদ আকন্দ। সাজাপ্রাপ্ত হাবিকুল বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামের মোঃ আঃ রাজ্জাকের ছেলে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারী জিন্নাৎ আলী জানান, হাবিকুলকে মোহনগঞ্জ পৌরসভার মাইলোড়া এলাকায় মাদকসেবনকালে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতে হাবিকুল দোষ স্বীকার করলে আদালত তাকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাকে রাতেই নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু