ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতীর মৃত্যু

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ০০:১৯

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক হত্যা মামলার অাসামির মৃত্যু হয়েছে। হাজতীর নাম অাশোক অালী (৫৫)। রবিবার সন্ধ্যায় তিনি মারা যান। নিহত অাশোক নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের জনাব অালীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার নূরুননবী ভূূইয়া জানান, নাসিরনগরে হত্যা মামলার অাসামি অাশোক অালী। বিকেল চারটার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিকভাবে কারাগারে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু