বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর করাসহ সাত দফা দাবিতে সমাবেশ করেছে বিআরডিবি কর্মচারী সংসদ। গতকাল বুধবার সকালে কাওরান বাজারের বিআরডিবি কার্যালয়ের সামনে প্রায় ৮ হাজার কর্মচারী সমাবেশে যোগ দেন। সমাবেশে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন সিরাজুল ইসলাম, তোফায়েল আহম্মেদ, আজম খসরু, বিআরডিবি সিবিএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলহাজ মোঃ মফিজুল ইসলাম, কার্যকরী সভাপতি মোঃ মঞ্জুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিআরডিবির মহাপরিচালকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
