জামালপুরে বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ০০:৩১

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জামালপুর থানা পুলিশ। সোমবার শহরের কাচারীপাড়া প্রতিভা স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের ভিতরে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দিগপাইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যার মোঃ শহিদুল্লাহর ছেলে মিলন জামালপুর শহরের কাচারী পাড়ায় দীর্ঘদীন যাবত বসবাস করে আসছেন।

এ বিষয়ে মিলনের ১৪ বছরের ছেলে রাহাত জানায়, ৬-৭ মাস আগে আমার মা মারা গেছে। সেই থেকে পারিবারিক কিছু কলহ ও বাবার কিছু ঋণ থাকার কারণে ফাঁস টানিয়েছে।

মিলনের মা বলেন, আমার ছেলের মাথার সমস্যার কারণে ফাঁস টানিয়েছে। সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম জানায়, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু