ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। ডাকাত দুজন কসবা উপজেলার গোপীনাথপুর এলাকার চৌকিগাঠি নামক স্হানে সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে পথচারীকে আটকিয়ে ডাকাতি করছিল। এ সময় পথিকের আর্তচিৎকারে ঘটনাস্হলের আশেপাশ লোকজন ছুটে আসে। তারা ডাকাত দুজনকে ঘিরে ফেলে এবং গণপিটুনী দেয়। নিহত ডাকাতদের নাম-পরিচয় তাক্ষৎণিক জানা যায়নি।
পুলিশ দুজনের মৃত্যুর কথা স্বীকার করে জানায়, তাদের ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।
কসবা থানার (ওসি) মো: মহিউদ্দিন আহম্মেদ গণপিটুনী ডাকাত নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
