গোবিন্দগঞ্জে দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৬:৩৪
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোপীনাথপুরে সড়ক দুর্ঘটনায় মনোয়ারুল ইসলাম মিলন (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মনোয়ারুল ইসলাম মিলনের বাড়ি পাবনায়। তিনি ঈশ্বরদী উপজেলার জয়নব গ্রামের আব্দুল মজিদের ছেলে।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আবুল বাশার জানান, ভোর ৪টার দিকে রংপুরগামী দুটি মাল বোঝাই ট্রাক ঢাকা-রংপুর মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছুলে পেছনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।
 
ইত্তেফাক/জামান