রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৪:২১
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা সোমবার গভীর রাতে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও জেহাদী বই উদ্ধার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (২৮) ও আব্দুল মমিন ওরফে সোহেল (৩২)।
 
র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মো, মহিউদ্দিন ফারুকী জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ট্রেনযোগে তারা রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনে নামার পর র‌্যাব-১০ একটি দল তাদের গ্রেপ্তার করে।
 
তিনি জানান, তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
 

ইত্তেফাক/এএম।