ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের পাশে আখ সেন্টার পাড়ায় ফাঁকা মাঠে রেল লাইনের উপর থেকে শফিকুল ইসলাম শফি (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে নিয়ে যায়। তিনি কোটচাঁদপুর শহরের গাবতলাপাড়ার মৃত মনিরুদ্দিনর মণ্ডলের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, রেল লাইনের উপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার দেহের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। দুটি পা কাটা। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি এনে রেল লাইনের উপর ফেলে রেখে যায়। যশোর রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ইত্তেফাক/কেকে
