সাভারে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে সাভারের ভরারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহবধূর নাম অমিতা মণ্ডল (২৫)। এঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী স্বপন মণ্ডল পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, সকালে সাভারের ভরারী মুকুট পাড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে গৃহবধূ অমিতা মণ্ডলের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, কিভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে।
ইত্তেফাক/কেকে
