পাবনার সাঁথিয়ায় সাবেক পৌর কমিশনারসহ দুইজনকে হিরোইন ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সাঁথিয়া থানা পুলিশ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার করমজা থেকে সোবাহান নামে এক ব্যক্তিকে(৪০) ৪০ পুরিয়া হিরোইনসহ আটক করেছে। সে উপজেলা মাদক সম্রাট নামে পরিচিত। সাঁথিয়া ও বেড়া থানায় তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। পুলিশ ইতিপূর্বে তাকে আটক করলেও উচ্চ আদালত থেকে সে জামিনে এসে এলাকায় পূর্ণরায় মাদকের ব্যবসা শুরু করে।
এদিকে মঙ্গলবার একই সময় টলট বাজারে মোটরসাইকেলসহ সাঁথিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবু দাউদকে (৩৮) ১০০ পিস ইয়াবাসহ আটক করে থানা পুলিশ। সে পৌরসভার ফকির পাড়ার আ: লতিফের ছেলে।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত। বুধবার তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/নূহু
