ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৮ ফেরি আটকা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৪:৩০
 
ঘন কুয়াশার কারণে আজ বুধবার সকাল সাতটা থেকে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহন বোঝাই ছোট-বড় আটটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর থাকতে বাধ্য হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ছে গাড়ি। দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত যাত্রী ও চালকেরা।
 
সংবাদের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বুধবার ভোররাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। সময়ের সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে সামনের সামান্য দূরের কিছুই দেখতে না পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
 
ইত্তেফাক/এএম।