সাতক্ষীরা সীমান্তে ৭ পিস স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৪:৪৫
 
সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে সাত পিস স্বর্ণের বারসহ মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে বুধবার সকালে আটক করেছে বিজিবি। আটক মফিজুল ইসলাম বৈকারী গ্রামের রমজান আলীর ছেলে।
 
জানা যায়, বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকা থেকে ১ কেজি ৩৭০ গ্রাম স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। যার মূল্য ৫২ লাখ ৮৬ হাজার ৯৪ টাকা।
 
বৈকারী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় একটি বড় স্বর্ণের চালান নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চালিয়ে মফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে সাত পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণের বারগুলো ভারতে পাচারের কথা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান