ত্রিশাল-বালিপাড়া সড়ক অবরোধ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৪:৫৮
 
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চালককে মারধরের ঘটনায় ত্রিশাল-বালিপাড়া সড়ক অবরোধ করে ট্রাক চালকরা।
 
জনা যায়, মঙ্গলবার দুপুরে ত্রিশালের বালিপাড়ায় ট্রাক চালক ইলিয়াসকে এলাকার রিফাত নামের একব্যক্তি মারধর করে। এ ঘটনায় ট্রাক চালকরা মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ত্রিশাল-বালিপাড়া সড়ক অবরোধ করে রাখে। পরে ত্রিশাল থানা পুলিশ ও ট্রাক শ্রমিক নেতাদের মধ্যে আলোচনা শেষে সাময়িক ভাবে ট্রাক চালকরা অবরোধ তুলে নেয়।
 
অবরোধের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান বলেন, আপাতত রোড ক্লিয়ার রয়েছে।
 
ইত্তেফাক/জামান