পূর্বধলায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৫:১৯
 
নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার দিবাগত রাতে হেরোইনসহ সজিবুর রহমান (৪৫) ও জিয়াউর রহমান (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
 
আটককৃত সজিবুর রহমান উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের মৃত তছরফ আলীর ছেলে ও জিয়াউর রহমান দুর্গাপুর উপজেলার কাকৈড়গড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
 
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ অভিরঞ্জন দেব জানান, পুলিশ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের রামপুর-কাছিয়াকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।
 
ইত্তেফাক/কেকে