কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ এলাকা থেকে অজ্ঞাতনামা হত্যা মামলার আসামি সাদু সরদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদু সরদার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আননূর জায়েদ, এএসআই আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হত্যা মামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত সাদু সরদার (৪৫) নামে ব্যক্তি জুনিয়াদহ এলাকা থেকে গ্রেফতার করে। ওই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়।
ইত্তেফাক/কেকে
