শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের হামিদপুর ব্রিজের উপর পুলিশ পরিচয় দিয়ে ৪/৫জনের একটি ডাকাতদল অটোরিকশার গতিরোধ করে ৫জন যাত্রীর কাছ থেকে মালামাল নিয়ে যায়।
যাত্রীরা শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে পান বাজার থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পরে মোটরসাইকেলের মালিক মামুন পুলিশ ফাঁড়িতে গেলে তাকে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয়।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আজহারুল ইসলাম জানান, অটোরিকশার যাত্রী পূর্বধলার মোবারক, কুদরত, মিজান, রেজাউল ও শাহ-আলমের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে সবকিছু নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘটনার পর পর পুলিশ উপজেলার পান বাজার থেকে একটি মোটরসাইকেল উদ্ধার এবং মালিক মামুনকে আটক করেছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
