চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি স্বর্ণ উদ্ধার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:০৮
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
 
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাসুদ নামে এক ব্যক্তির লাগেজে স্বর্ণগুলো পাওয়া যায়। মাসুদ সংযুক্ত আরব আমীরাতের সারজায় শ্রমিক হিসেবে কর্মরত। বুধবার সকালে তিনি ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিমানবন্দর কাস্টমস সূত্র জানিয়েছে।
 
ইত্তেফাক/ইউবি