নীলফামারীর সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকার একটি বাসায় খুন হওয়া তরুণ-তরুণীর পরিচয় যাওয়া গেছে।
তারা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (৩৫) ও পার্বতীপুর শহরের পোড়াভিটার মহিবুল ইসলামের মেয়ে রংপুরের একটি কলেজের ছাত্রী সাথী আরা (২৭)। তারা পরস্পর আত্মীয় বলে জানা গেছে।
সৈয়দপুর শহরের কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী ডা. তৌফিক ইমামের বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন পেট্রোল পাম্প কর্মচারী শিবলী সাদিক। আর এ বাসাতেই বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মামুনুর রশিদ ও সাথী আরাকে গলাকেটে হত্যা করে। তবে খুনের পর থেকে শিবলী সাদিক ও তার স্ত্রী পলাতক রয়েছেন।
নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন জানান, নারীঘটিত কারণে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
