ময়মনসিংহের মুক্তাগাছায় কাঠ পুড়িয়ে ইট তৈরি, লাইসেন্সবিহীন পরিচালনার দায়ে ছয়টি ইটভাটা কর্তৃপক্ষকে ছয় লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকালে উপজেলার বিভিন্নস্থানে আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল বিন করিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে এ জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রট সনাতন পদ্ধতিতে পরিচালনাকারী ইটভাটা কর্তৃপক্ষকে আধুনিক পদ্ধতিতে দ্রুত রুপান্তরের জন্য নির্দেশ প্রদান করেন।
ইত্তেফাক/কেকে
