রূপগঞ্জ থেকে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২২:০৯
 
রূপগঞ্জ থেকে জেএমবির সারোয়ার-তামীম গ্রুপের সক্রিয় সদস্য হাফেজ সৈয়দ মো. ইসহাক ওরফে মাওলানা ইসহাক ওরফে হাফেজ মাওলানা ইসহাককে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার দুপুরে র‌্যাব-১১ এর সদর দফতর থেকে প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 
 
মঙ্গলবার রাতে র‌্যাব-১১এর একটি আভিযানিক দল রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার দেওয়া স্বীকারোক্তিতে নিজ বাসা এবং দোকান হতে বিপুল সংখ্যক জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
 
ইসহাক নরসিংদীর বেলাব থানা এলাকার স্থায়ী বাসিন্ধা। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় দায়েরকৃত একটি মামলার এজাহার নামীয় পলাতক আসামি ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপ) সক্রিয় সদস্য। 
 
ইত্তেফাক/আরকেজি