কুষ্টিয়ার মিরপুরে ৭৯ লিটার মদসহ মাদক ব্যবসায়ী হরেন ঘোষকে (৫৬) আটক করেছে র্যাব।
হরেন ঘোষ পৌরসভার ১নং সুলতানপুর মহল্লার মৃত হাজারী লাল ঘোষের ছেলে।
বুধবার সকালে র্যাব-১২’র ডিএডি আব্দুর রশিদের নেতৃত্বে একদল র্যাব সদস্য তার বাড়িতে অভিযান চালিয়ে ৭৯ লিটার মদ আটক করেন।
এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা হয়েছে।
সূত্র জানায়, হরেন ঘোষ দীর্ঘদিন যাবৎ মিরপুর নতুন বাজারে প্রকাশ্যে মদের ব্যবসা চালিয়ে আসছে। আইন শৃংখলা বাহিনীর কাছে একাধিকবার মদসহ আটক হলেও জামিনে মুক্ত হয়ে সে পূর্বের পেশা চালিয়ে যাচ্ছে। প্রকাশ্যে মদ বিক্রয়ের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। অন্যদিকে নেশার টাকা যোগাড় করতে এলাকায় চুরি ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
মিরপুর নতুন বাজারের ব্যবসায়ীসহ সমাজের সচেতন মহল তার কঠোর শাস্তিসহ প্রকাশ্যে মদ বিক্রয় বন্ধের দাবী জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
