ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগ নেত্রী স্বপ্না আক্তার খুনের ঘটনায় গ্রেফতার তিন আসামির ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেফতার তিন আসামি হলো, অটোরিক্সা চালক জাহাঙ্গীর( ৩৮), সাঈদ (৩৫) ও আবু জাহের (৩২)।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামিদের ১০দিনের রিমান্ড আবেদন করলে গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ এর বিচারিক আদালত শুনানির পর আসামিদের ৫দিনের রিমান্ড মঞ্জুর করে।
নবীনগর থানার (ওসি) মো: আসলাম শিকদার রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার মূল রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা স্বপ্না আক্তারকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওইদিন মধ্যরাতে স্বপ্নার ভাই আমির হোসেন ৭ জনের নামে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/নূহু
