মেলান্দহে স্কুলছাত্রী ধর্ষকদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০০:৫৪

জামালপুরের মেলান্দহে স্কুল ছাত্রীর ধর্ষকদের গ্রেপ্তার দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল-মানববন্ধন করে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধী সমাজ। শ্যামপুর হাই স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শ্যামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন-শ্যামপুর হাই স্কুলের সভাপতি খলিলুর রহমান, পৌর আ’লীগের সভাপতি প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, শ্যামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, বালুরচর হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ।

বক্তারা আসামিদের গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ইত্তেফাক/নূহু