পাইকগাছায় গর্ভবতীর মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক বন্ধের নির্দেশ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১২:২৩
 
খুলনা পাইকগাছায় বিতর্কিত একটি সার্জিক্যাল ক্লিনিকে ভুল চিকিৎসায় ৮ মাসের গর্ভবতী ভারতী রানীর মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
 
খুলনা সিভিল সার্জন কর্তৃক 'পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক' নামে ওই ক্লিনিকটি সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া- ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপার দিকে অধিকাংশ সময় ভারতে অবস্থান নেওয়া ক্লিনিক মালিক তৃপ্তি সেন দেশে ফিরে ভারতী রানীর পরিবারকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে।
 
উল্লেখ্য, ওই সার্জিক্যাল ক্লিনিক স্বাস্থ্য সেবার নামে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে। ওই প্রতিষ্ঠানের নিচে চিংড়ি ও কাঁকড়া মাছের ডিপো থাকায় ওই এলাকায় সব সময় দুর্গন্ধে ভরপুর থাকা সত্যেও কিভাবে ওই ক্লিনিক পরিচালনা করা হয় এমন প্রশ্নে খুলনা সিভিল সার্জন আ. রাজ্জাক কোন ভাল উত্তর দিতে পারে নাই। অবৈধ ও পরিবেশের জন্য হুমকি ঐ ক্লিনিক বন্ধে জন্য এলাকার সচেতন মহল দাবি করেছেন।
 
ইত্তেফাক/জামান