চট্টগ্রামের হাটহাজারীতে ৩শ' লিটার চোলাই মদসহ ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে উপজেলার মেখল ইউনিয়নের কাছিমার বটতলা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. ইয়াসিন আরাফাত (২৩), আবদুর রহিম (২২), মিজান ড্রাইভার (২০) ও ওয়াসিম (২৩)। এ ঘটনায় থানায় মামলা রুজু করেছে পুলিশ।
অভিযান পরিচালনাকারী থানার উপ পরিদর্শক আবদুল হালিম জানান, আটককৃতরা দুটি সিএনজি চালিত অটোরিকশাযোগে রাঙ্গামাটির কাউখালি থেকে এসব মদ বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীতে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় অটোরিকশা দুটিও জব্দ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, আটককৃতদের বৃহস্পতিবার দুপুর ১২টায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
