ভোলায় ৪ যুবকের কারাদণ্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৩:১৯
 
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যৌন হয়রানী ও মাদক বিকিকিনির অভিযোগে পৃথক দু'টি অভিযানে ৪ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম।
 
যৌন হয়রানীর দায়ে কারাদণ্ড প্রাপ্তরা হলেন- আলাউদ্দিন, পারভেজ, সিরাজ আর মাদক বিকিকিনির অভিযোগে দণ্ডপ্রাপ্ত হলেন নীরব হোসেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস জানান, হাসাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দর রশিদের ছেলে আলাউদ্দিন ও একই ওয়ার্ডের সেলিমের ছেলে পারভেজ ওই ইউনিয়নের জনৈক স্কুল ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় উত্ত্যক্ত করত। ওই ছাত্রীর অভিযোগে বুধবার রাতে (সাড়ে ৯টায়) পারভেজকে ৬মাসের এবং আলাউদ্দিনকে ৫ মাসের কারাদণ্ড প্রদান করেন।
 
অন্যদিকে পক্ষিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আকবরের ছেলে সিরাজকে মোবাইল ফোনে জনৈকা রুমুরকে উত্ত্যক্ত করার তার অভিযোগে একই সময় ২১ দিনের কারাদণ্ড প্রদান করেন। মাদক সেবনের অভিযোগে আজ বৃহস্পতিবার সকাল কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের ইসমাইলের ছেলে নীরবকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
 
ইত্তেফাক/জামান