লক্ষ্মীপুরের রামগতিতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার তেলিরচর এলাকার মেঘনা নদীর মোহনা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
রামগতি থানার ওসি ইকবাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে অর্ধগলিত এই লাশটি জোয়ারের পানিতে তেলির চর এলাকায় ভেসে আসে। মাথা ও শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে লাশটি বিকৃত হওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। লাশের পরনে গাড় নীল রঙের ফুল হাতা গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিল।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় রামগতি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
ইত্তেফাক/জামান
