হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ৪ সদস্যের প্রতিনিধি দল মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড, বিএমডিএফ এর আওতায় নির্মাণাধীন পৌর কিচেন মার্কেট ও সাইফুর রহমান টাউন হল সংস্কার কাজ দেখেন। এ সময় তারা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে বিশ্বব্যাংকের সিনিয়র আরবান স্পেশালিস্ট কোয়াবেনা আমাঙ্কোয়া আইয়েহ উন্নয়ন কাজের বিভিন্ন দিক নিয়ে মেয়র জিকে গউছের সাথে আলোচনা করেন। তিনি অসমাপ্ত কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন। এছাড়া সাইফুর রহমান টাউন হলের সাউন্ড সিস্টেম, এসি ও লাইটিংসহ সংস্কার কাজ দ্রুত শেষ করতে বলেন। এরআগে সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন মেয়র জিকে গউছের নেতৃত্বে পৌর পরিষদের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন বিশ্বব্যাংকের স্পেশালিস্ট কোয়াবেনা আমাঙ্কোয়া আইয়েহ, জাহেদ হাসান খান, অবনী, পারভেজ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
