চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী মহিম নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:৪৯
চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মহিম উদ্দিন ওরফে মহিন নামে এক শীর্ষ সন্ত্রাসী  নিহত হয়েছে। 
 
বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশ থানার রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি একে-২২ এসএমজিসহ দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাব জানায়, চট্টগ্রামের বায়েজিদ এলাকার আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী মহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১৮টি মামলা রয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি