চৌগাছায় বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মী আটক

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:৫৭
 
চৌগাছা উপজেলা বিএনপির সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দফাদার এবং গুয়াতলী গ্রামের জামায়াত কর্মী আব্দুস ছবুর এবং তার ছেলে আব্দুল গফফারকে বুধবার রাতে আটক করেছে পুলিশ।
 
চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দীন জানান, বাম দলের হরতাল সমর্থনে নাশকতার উদ্দেশ্যে তারা পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি তাজা বোমা এবং সরকার বিরোধী লিফলেট ও জিহাদি বইসহ পাওয়া গেছে।
 
তবে বিএনপির সেক্রেটারি ইউনুস আলী জানান, তাকে বাসা থেকে রাতে আটক করেছে পুলিশ। ছবুুুর এবং তার ছেলে গাফফারকে তাদের গ্রাম থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে।
 
উল্লেখ ছবুর গুয়াতলী মাকানুসসুন্নাত দাখিল মাদ্রাসার দফতরি পদে চাকরি করেন।
 
ইত্তেফাক/আরকেজি