ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া গ্রামে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। গ্রামবাসী বৃহস্পতিবার তাকে আটকের পর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গ্রামবাসী জানায়, ইসলামি ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের আওতায় সন্ধ্যাকুড়া মসজিদের মাদ্রাসাশিক্ষক আমিনুল ইসলাম বুধবার দুপুরে ক্লাস ছুটির পর এক শিক্ষার্থীকে পাশের উডলট বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
মামলা দায়েরের পর আমিনুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি (তদন্ত) মো. আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
