কলেজে ক্লাশ না হওয়ায় অনশনে মুক্তিযোদ্ধা

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২০:৫৪
 
কলেজে ক্লাশ না হওয়ায় সুনামগঞ্জে মালেক হুসেন পীর নামে এক মুক্তিযোদ্ধা একটানা আড়াই ঘণ্টা অনশন করেছেন। 
 
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় তিনি এ অনশন করেন। এ সময় তিনি কলেজে শিক্ষক নিয়োগ, নিয়মিত ক্লাস নেয়া ও প্রাইভেট পড়া বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 
 
মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর জানান, তার মেয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক শিক্ষার্থী। বুধবার তার ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তিনি মেয়ের কাছে পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে মেয়ে জানায়, পরীক্ষা ভালো হয়নি। এ বিষয়ে কলেজে কোন ক্লাস না হওয়ায় পরীক্ষায় ভালো হয়নি বলে বাবাকে জানায় মেয়ে।
 
মালেক হোসেন বলেন, ‘আমার প্রতিবাদ কেবল আমার মেয়ের জন্য নয়, বরং পুরো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট, ক্লাস না নিয়ে প্রাইভেট পড়ানোসহ সবধরনের শিক্ষাবিরোধী কার্যক্রম দ্রুত বন্ধ করা উচিৎ।'
 
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা আমার কার্যালয়ের বাইরে বসে থেকে প্রতিবাদ করছেন জানামাত্র আমি তার সঙ্গে দেখা করে কথা বলেছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি।সংগৃহিত
 
ইত্তেফাক/ইউবি