লোহাগাড়ায় অধিক কাঠ বোঝাই ট্রাক জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ০০:১৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অধিক কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করার পর জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব আলম। উপজেলার পুটিবিলা পানত্রিশা এলাকা থেকে উক্ত কাঠ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়। মো: রফিক নামে এক ব্যক্তিকে অতিরিক্ত কাঠ বোঝাইয়ের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, ট্রাকে বোঝাই করে কাঠগুলো দোহাজারীতে যাচ্ছিল। কাঠগুলো ব্রিকফিল্ডে পোড়ানোর জন্য নেয়া হচ্ছিল নাকি অন্য কোথাও নেয়া হচ্ছিল তা জানা যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম জানান, নির্দিষ্ট বোঝাইয়ের অধিক পরিমান কাঠ বোঝাই ও পরিবহনের দায়ে এ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সড়কে অধিক বোঝাই পরিবহন ও সরকারি পাহাড়-জায়গা থেকে গাছ নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ইত্তেফাক/নূহু