চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রফিকুল ইসলাম (৪৮) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
আটককৃত জামায়াত নেতা রফিকুল ইসলাম নাচোল উপজেলার বেণীপুর গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে। রফিকুল ইসলাম নাচোল উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে নাচোল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই জামায়াত নেতাকে আটক করে। তাকে নাশকতা মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি জানান।
ইত্তেফাক/জামান
