হাটহাজারীতে যুবদল নেতা আটক

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১২:২৯
 
নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক শাহেদুল আজম শাহেদকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হাটহাজারী পিডিবি সাবস্টেশন সম্মুখস্থ নিজ বাসা থেকে তাকে আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
 
আটক শাহেদুল আজম শাহেদের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে পুলিশ এসে 'দরকার আছে' বলে বাড়ি থেকে ডেকে থানায় নিয়ে যান।
 
হাটহাজারী থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাংগীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইত্তেফাককে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান