হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিজনগর এলাকা থেকে শুক্রবার ভোরে ১২০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি। ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গাঁজা জব্দ করেন।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। অভিযানকালে বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়। মাদক নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ইত্তেফাক/জামান
