বান্দরবানে বন্যহাতির হামলায় কৃষকের মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৪:০৬
বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের দুর্গম আলী নগর গ্রামে বন্যহাতির হামলায় একজন বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম কামাল উদ্দিন (৫৮) পিতা, মৃত আব্দুল আলম, গ্রাম- আলী নগর, টংকাবতি।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষেতে গরু খুঁজতে গিয়ে তিনি বন্যহাতির হামলার শিকার হন। এ সময় ঘটনাস্থলেই ওই কৃষকের মুত্যু হয়। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর