৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি ঘোষণা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ২২:২৭
 
৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার পুলিশ অফিসার্স মেসে ব্যাচের সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সভায় শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয়।
 
আবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন। অন্যদিকে মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে টাংগাইল জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন।
 
ইত্তেফাক/আরকেজি