ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৫ বখাটেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।
তারা হলো রণজিৎ দেবনাথ, আরিফুল ইসলাম, আরিফুর, কৈশিক সাহা ও হৃদয় দেব। ভ্রাম্যমাণ আদালত ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জে পি দেওয়ান জানান, তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয়। পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
ইত্তেফাক/রেজা
