জামালপুরে ভুয়া ডিগ্রী ব্যবহার করায় এক চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে শহরের পাঁচ রাস্তা মোড়ে মা নার্সিং হোম অ্যান্ড হসপিটালে ডা. মোজাহিদুল হককে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আগত মেডিসিন, হৃদরোগ, হরমোন ও মানসিক বিশেষজ্ঞ ডা. মোজাহিদুল হক দীর্ঘদিন যাবত মা নার্সিং হোম অ্যান্ড হসপিটালে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার নামের প্যাড, বিভিন্ন ব্যানার, সাইনবোর্ড এবং লিফলেট পদের পাশাপাশি এফ.সি.পি.এস (মেডিসিন) ইংল্যান্ড লেখা ডিগ্রীটি ব্যবহার করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের কাছে উক্ত ডিগ্রীর স্বপক্ষে তিনি কোন প্রমাণ দেখাতে পারেননি তাই তিনি ভুয়া ডিগ্রী ব্যবহার করছেন প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/জামান
