কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (২৮) নামের এক কাভার্ডভ্যান হেলপার নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল চট্টগ্রামের মিরেরশরাই সদর উপজেলার পশ্চিম মিঠানালা গ্রামের নুরুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের নানকরা এলাকায় চট্টগ্রাম একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। পিছন থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের হেলপার জয়নাল আবেদীন নিহত হন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মোজাহের জানান, দুর্ঘটনার খবর পেয়ে কাভার্ডভ্যান ও বাসটি থানায় আনা হয়েছে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন জানান, লাশটি উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
ইত্তেফাক/জামান
