মানিকগঞ্জে অপরিচ্ছন্নতার দায়ে ২ রেস্টুরেন্ট মালিককে জরিমানা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ০৯:১২
 
মানিকগঞ্জে অপরিচ্ছন্নতার দায়ে দুইটি রেস্টুরেন্ট মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর। জাতীয় ভোক্তা সংরক্ষণ আইনের  ঢাকা বিভাগের সহ-কারী পরিচালক মনজুর মোহাম্মদ শাহারিয়ার গতকাল শনিবার বিকেলে এ দণ্ডাদেশ প্রদান করেন।
 
মনজুর মোহাম্মদ শাহারিয়ার জানান, অপরিচ্ছন্নতা থাকার দায়ে শহরের বাসস্ট্যান্ড এলাকার আল মোবারক হোটেলের মালিককে ১০ হাজার টাকা এবং হাইওয়ে চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা ভোক্তা অধিদফতর জেলা শাখার সহকারী পরিচালক ইফতেকহারুল আলম রিজভী, ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ.বি.এম সামছান্নবি তুলিপ।
 
ইত্তেফাক/জামান