সীতাকুণ্ডে দুটি এলজিসহ ৯ ডাকাত আটক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৩
 
সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ২টি এলজি সহ পুলিশ ৯ ডাকাতকে আটক করেছে।
 
সীতাকুণ্ড থানার ওসি অপারেশন আব্দুল হালিম জানান, শনিবার রাত ১২টায় সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসানের নেতৃত্বে ওসি (তদন্ত) মোজাম্মেল হক ও তদন্ত কর্মকর্তা এসআই নাদিম মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ফকিরহাট কে. হোসেন ফিলিং ষ্টেশনের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ১৫/২০জনের একটি ডাকাত দল সিম ক্ষেতের ভিতরে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
 
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ডাকাতদের ধাওয় করে আশ্ররাফ(২২), কামরুল(২০), আনোয়ার(২৫), রাজু(২০), শাহাদাত(২২), সাগর(১৮), সাইফুল(১৮), রিপন(২০), নয়ন(২৫) সহ ৯ ডাকাতকে আটক করা হলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়। 
 
এসময় ২টি এলজি, ১০টি কার্তুজ, ৪টি কিরিচসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর