মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে ‘অভ্যুত্থান চেষ্টা’র তদন্ত করার দাবি জানিয়েছেন। তিনি সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলারের তদন্তকে ‘অভ্যুত্থান চেষ্টা’ বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছেন এবং ওই তদন্তের উত্স জানতে আরেকটি তদন্ত করার কথা বলেছেন। কারণ একজন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে এই তদন্ত করা হয়েছিল। ট্রাম্প বলেন, আমরা এটা পরাজিত করেছি, আমরা পরাজিত করেছি। ট্রাম্প আরো বলেন, এই পুরো তদন্তটাই অবৈধ এবং কেলেংকারির ঘটনা। ২২ মাসের তদন্ত শেষে মুলারের রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের কোনো যোগসাজস নেই। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প পুরো তদন্ত প্রক্রিয়া নিয়েই সমালোচনা শুরু করেন। -বিবিসি
