কক্সবাজারের কলাতলীতে র্যাব সদস্যরা অভিয়ান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার ৭ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করেছেন। আজ রবিবার সকাল ১০টায় এ অভিয়ানে গ্রেফতার করা হয়েছে টেকনাফের আলীয়াবাদের মৃত নুরুল ইসলামের ছেলে শওকত আলম(২২), টেকনাফের শাহাপট্টির মৃত মো. আমিনের ছেলে মোহাম্মদ আয়াজ (২৪) এবং কুমিল্লার নাঙ্গলকোটের মো. আবুল কালামের ছেলে মোহাম্মদ জহির (২৬)।
র্যাব সূত্রে জানা গেছে, কলাতলীর একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র ইয়াবা লেনদেন নিয়ে জড়িত। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭ একটি দল রবিবার সকাল ১০টায় অভিযান চালিয়ে কলাতলী থেকে তিন ব্যক্তিকে ৭ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২৯ হাজার টাকাও উদ্ধার করা হয়।
কক্সবাজারস্থ র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মামলা দায়ের করে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
