কোস্টারিকায় হাঙ্গরের আক্রমণে মার্কিন পর্যটক নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৯:০৬
কোস্টারিকায় প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপের অদূরে চলতি সপ্তাহে হাঙ্গরের আক্রমণে মার্কিন এক নারী পর্যটক (৪৯) নিহত হয়েছে। খবর এএফপি’র।
 
হাঙ্গরের আক্রমণে কোস্টারিকার ২৬ বছর বয়সী এক গাইডও মারাক্রকভাবে আহত হয়েছে। ওই গাইড মার্কিন একটি পর্যটক গ্রুপকে নেতৃত্ব দিচ্ছিল।
IMG0
দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কোস্টারিকার মূল ভূখণ্ড থেকে পাঁচশ কিলোমিটার দূরে কোকো দ্বীপের অদূরে ন্যাশনাল পার্কে সার্ফিং করার সময়ে তারা হাঙ্গরের আক্রমণের শিকার হন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু