ব্রেক্সিট চুক্তি কার্যকরের সময়সীমা বাড়াতে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’র অনুরোধে শর্তসাপেক্ষে সাড়া দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল বুধবার ইইউ’র জরুরি সম্মেলনে ব্রিটেনের প্রস্তাব মেনে নেওয়ার কথা। তবে কতদিন এবং কী শর্ত আরোপ করা হবে সেই বিষয়টি নির্ধারণ করা হয়নি। জানা গেছে, জার্মানিসহ অনেক দেশ ব্রিটেনের অনুরোধে ইতিবাচক সাড়া দিলেও ফ্রান্স শর্ত আরোপ করতে চাইছে। ম্যাক্রঁ এর আগে সতর্ক করে বলেছেন, কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। তিন বছরেও ব্রিটেন ব্রেক্সিট চুক্তি নিয়ে সিদ্ধান্ত পৌছাতে পারেনি। এ বিষয়টি ভাবা উচিত। -রয়টার্স
