মানিকগঞ্জে মেছো বাঘ আটক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ০৯:০৫
 
জেলার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রাম থেকে রবিবার একটি মেছো বাঘ আটক করছেন এলাকাবাসী। আটককৃত বাঘটিকে খাঁচা বন্দি করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
 
সিংগাইর থানার এসআই মো. আসাদুজ্জামান বলেন, গাড়াদিয়া গ্রামের মিয়া চাঁনের বাড়ির লোকজন ফাঁদ পেতে এ মেছো বাঘটি আটক করেন। ওই বাড়ি হতে ইতিপূর্বে ১০টি মুরগী ও একটি ছাগল হত্যা করেছে বাঘটি। চান মিয়ার বাড়ির লোকজনের সাথে আলাপকালে জানা গেছে, গত মাস খানেক ধরে মাঝে-মধ্যে ৪-৫টি মেছো বাঘ ওই বাড়ির গৃহপালিত পশুর উপর হানা দিত। এদের উত্পাতে অতিষ্ঠ হয়ে বাড়ির লোকজন ফাঁদ পাতলে একটি বাঘ আটকা পড়ে।
 
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. যুবায়ের বলেন, বন্যপ্রাণী অধিদপ্তরের সাথে যোগাযোগ চলছে। দ্রুত তাদের কাছে বাঘটি হস্তান্তর করা হবে।
 

ইত্তেফাক/এএম।